• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় ২৫ জন দুরারোগ্য ব্যাধি আক্রান্ত মানুষ পেল চিকিৎসা সহায়তার অর্থ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ২০১ পঠিত
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩

মনির হাওলাদার।।

কলাপাড়ায় ২৫ জন দুরারোগ্য ব্যাধি আক্রান্ত, দুঃস্থ, অসহায় মানুষ পেল ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার অনুদানের চেক। শনিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অসুস্থ এসব মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।

কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, ‘মানবতার মা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার আমলে দেশের একজন মানুষও বিনা চিকিৎসায় মারা যায়নি। দেশের একটি পরিবারও এখন আর গৃহহীন নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে নৌকায় ভোট দিন।’

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শীলা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, ওসি আলী আহমেদ প্রমূখ।

সূত্র জানায়, এবছর ২৫ জন দুঃস্থ মানুষের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন ক্যান্সার আক্রান্ত, ২ জন লিভার সিরোসিস, ২ জন ষ্ট্রোক প্যারালাইস, ৪ জন জন্মগত হৃদরোগ আক্রান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ