• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে ভিটি বাগান জবরদখল পূর্বক একাধিক চারাগাছ কেটে বেধড়ক মারধর/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ২০৫ পঠিত
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩

এম জাফরান হারুন।।

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে সতি ভাই ভাবীর নিজ ভিটি বাগান জবরদখল পূর্বক একাধিক চারাগাছ কেটে উজাড় করে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে সতি ননদ ও নোনদাইয়ার বিরুদ্ধে। এতে মারধরে আহত হয়ে ভাই মানিক গাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (২২ জুলাই) সকাল ৮টার দিকে কালাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ শৌলা গ্রামের গাজী বাড়িতে। আহত মোঃ মানিক গাজী (৩৫), পিতা মৃত আব্দুল হাসেম গাজীর ছেলে।

আহত মানিক গাজীর স্ত্রী মোসাঃ রুমা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি ওই ভিটি বাগান আমাদের দীর্ঘ বছর ধরে ভোগদখলে। তাতে আমরা ধান সিদ্ধ করার জন্য বড় তাফাল জাতীয় চুলা বানিয়ে প্রতি বছর ধান সিদ্ধ করে আসছি। এবং আমাদের ওই জায়গায় বিভিন্ন ধরনের চারাগাছ রোপণ করেছি। কিন্তু আজ শনিবার কোনও কথা নেই বলা নেই অমনি আমার সতি ননদ হালিমা বেগম ও নোনদাইয়া মন্নান আকন তার ছেলে মেয়ে সহ আরও লোকজন কে নিয়ে ওই ভিটি বাগান জবরদখল পূর্বক চারাগাছ গুলো কেটে উজাড় করছে এমন সময় আমি ও আমার স্বামী বাধা বিপত্তি করলে তারা এলোপাতাড়ি লাঠি, রড ও শাবল দিয়ে বেধড়ক মারধর করে। এখন আমার স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাউফল থানায় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ দিয়েছি। আমি বিচার চাই।

এদিকে মানিক গাজী বেশ আহত হওয়ায় তিনি কোনও কথা বলতে পারেননি। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় যে ৪/৫টি মেহগনি চারাগাছ কেটে অন্য জায়গায় নিয়ে রেখেছে। এবং জবরদখল পূর্বক বাশের খুটি দিয়ে আড় বেধে রেখেছে। আর তাফাল জাতীয় বড় চুলাটি ভেঙে গুড়িয়ে ফেলেছে। এসময় উপস্থিত স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করেন।

এব্যাপারে অভিযুক্ত ননদ হালিমা বেগম ও নোনদাইয়া মন্নান আকন বলেন, আমার জায়গা আমরা দখল পূর্বক আমাদের লাগানো গাছ কেটে ফেলেছি। আর তারা আমাদেরও বেধড়ক মারধর করেছে।

স্থানীয় মেম্বার জসিম উদ্দিন বলেন, ঘটনাটি যা ঘটেছে তা সত্য। আমি এসে ততক্ষণাত দু’পক্ষকে সামলিয়ে নিয়েছি এবং এ সমস্যার সমাধান করে দিবো দ্রুত চেয়ারম্যান দ্বারা তা বলে দিয়ে চলে এসেছি।

এবিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার এসআই নজরুল ইসলাম বলেন, আহত মানিক গাজীর স্ত্রী মোসাঃ রুমা বেগম এর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ