• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩২ পঠিত
আপডেট: রবিবার, ২৩ জুলাই, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষন মামলার আসামীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫ টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ মানবন্ধন হয়। গত কয়েকমাস আগে ওই গ্রামের ১২ বছরের একটি মেয়ে ৭০ বছরের
বৃদ্ধ কর্তৃক ধর্ষনের শিকার হয়। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষন মামলা করেন। ওই মামলার মূল আসামী রহমান খাঁনকে এখনও গ্রেফতার দেখাতে পারেনি মহিপুর থানা পুলিশ। তবে, ওই মামলার ২ নং আসামী মহিউদ্দিন খাঁনকে গ্রেফতার করলেও সে বর্তমানে জামিনে রয়েছে। জামিনে বের হয়ে মামলার বাদীসহ তার পরিবারকে বিভিন্নভাবে হুমকী দিচ্ছে বলে জানা যায়। মূল ধর্ষনকারীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবীতে এলাকাবাসী এ মানববন্ধনে মিলিত হয়েছে। এসময় ওই গ্রামের প্রায় শতাধীক পুরুষ ও মহিলা মানববন্ধনে অংশগ্রহন করেন।

মহিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেফতারের বিষয়ে আমাদের থানা পুলিশ তৎপর রয়েছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারছি না। তবে, বাদী ও তার পরিবারকে হুমকীর বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের
জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ