• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কলাপাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৯৮ পঠিত
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়ায় “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ বাস্তবায়ন কমিটি কলাপাড়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটি কলাপাড়া উপজেলা শাখা’র সদস্য সচিব অপু সাহা, ইউএস এইড ওয়ার্ল্ড ফিশ (ইকোফিশ-২) এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।এছাড়া কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি-সম্পাদকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ থেকে ৩০ জুলাই ৭ দিন ব্যপী উপজেলার সকল মৎস্য চাষী, কাঁকড়া চাষী, মৎস্যজীবী, আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ