• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ২১৬ পঠিত
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠী॥

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার প্রমুখ।
প্রধান অতিথি ফারাহ্ গুল নিঝুম বলেন, “বিলুপ্ত প্রায় দেশীয় মাছসমূহ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সরকার এজন্য বহু রকম প্রকল্প গ্রহন করেছে। বিশ্বের দরবারে মৎস্য চাষে আমরা ভালো অবস্থানে রয়েছি। ইলিশ ও তেলাপিয়া মাছ উৎপাদনে আমরা সাফল্য অর্জন করেছি। মাছ আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ