• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

রাতের গভীরে চুরি করে বিক্রি করতে গিয়ে গরুসহ গরুচোর হাসান আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ২৩৫ পঠিত
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

এম জাফরান হারুন।।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাতের গভীরে চুরি হওয়া গরুসহ হাসান প্যাদা নামে এক গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২২ জুলাই) রাতে উপজেলার গহীনখালী হাটে চুরি করা গরু বিক্রির সময় তাকে আটক করা হয়।

পরে রোববার সকালে রাঙ্গাবালী থানায় মামলা হলে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হাসান প্যাদা আমলীবাড়িয়া গ্রামের মোশাররফ প্যাদার ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে রাঙ্গাবালীর কাউখালি গ্রামের রুহুল আমিন হাওলাদারের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। চুরি করা গরুটি বিক্রি করতে গহীনখালী হাটে নেয় হাসান প্যাদা। এসময় হাসানের আচরণ সন্দেহ হওয়ায় স্থানীয়রা বুঝতে পেরে তাকে আটক করে। পরে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা স্বীকার করে হাসান।

রাঙ্গাবালী থানার ওসি মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, অভিযুক্ত হাসান প্যাদা একজন পেশাদার গরু চোর। তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও রাঙ্গাবালী থানায় যতগুলো গরু চুরির অভিযোগ এসেছে আমরা চোরসহ গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ