• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

দেশে শান্তি ও উন্নয়নের ধারা চলমান রাখতে শেখ হাসিনার বিকল্প নাই’/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৪২ পঠিত
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের রিফাইতপুর বাজার, মসলেমপুর, হরিণগাছি, কাগহাটি, ভাদালিয়াপাড়া, ঝাউদিয়া, চুনিয়ামোড়, দিঘলকান্দি ও আশেপাশের এলাকায় গণসংযোগ ও পথসভা করেন, সাবেক সংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের পুত্র ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন। তিনি বলেন, দেশে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তথা নৌকা মার্কার কোন বিকল্প নাই।

বিকালে চুনিয়া মোড় বাজারে পথসভায় তিনি সকলের কাছে নৌকা প্রতিককে বিজয়ী করার জন্য আবোরো নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানান।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসাবে তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত মতবিনিময় সভা করে আসছেন। তারই ধারাবাহিকতায় তিনি বুধবার বিকালে এ গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগকালে  তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের হাতে দেশ ও দেশের মানুষ কখনো নিরাপদ ছিলোনা। তারা আবারো লূটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য নানা ফন্দি ফিকির শুরু করেছে। যতই ষড়যন্ত্র হোক আমরা স্বাধীনতা বিরোধী চক্রের হাতে দেশকে তুলে দিতে পারিনা। তাই নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ বাবলু, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন,  উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউল হক, কৃষকলীগের সভাপতি শরীফ উদ্দিন, আবদুর রশিদ মেম্বার, মরিচা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ আলমগীর, আওয়ায়ামীলীগ নেতা  রিফাজ উদ্দিন  প্রমুখ। বক্তারা বলেন, এজাজ আহমেদ মামুন অবিরামভাবে অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত মানুষের দুয়ারে দুয়ারে শান্তি ও উন্নয়নের বার্তা পৌছে দিয়ে গণ-জোয়ারের সৃষ্টি করেছেন। তাই বক্তাগণ আগামীদিনে তারমত তরুণ, উদ্দিপ্ত  এই নেতার পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ