• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

আমতলীতে মশা নিধনে ফগার মেশিন থাকলে ও নেই তা কার্যক্রম /দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২০৩ পঠিত
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

এস এম নাসির মাহমুদ।।

আমতলী উপজেলা পরিষদ ও পৌরসভায় মশা নিধনের তিনটি ফগার মেশিন থাকলেও তার কার্যক্রম নেই বলে অভিযোগ করেন সচেতন নাগরিকরা। এতে পৌর শহরসহ প্রত্যান্ত গ্রামাঞ্চলে এডিস মশা ছড়িয়ে পরছে। দ্রুত ফগার মেশিনের কার্যক্রম শুরু করার দাবী জানিয়েছেন তারা।
জানাগেছে, সারাদেশের ন্যায় আমতলীতে এডিস মশার প্রার্দুভাব দেখা দিয়েছে। এডিস মশা নিধনে উপজেলা পরিষদ ও পৌরসভায় তিনটি ফগার মেশিন রয়েছে। কিন্তু উভয় কর্তৃপক্ষ মশা নিধনে ফগার মেশিনের কার্যক্রম শুরু করছেন না বলে অভিযোগ সচেতন নাগরিকের। এতে এডিস মশা পৌর শহরসহ প্রত্যান্ত গ্রামাঞ্চলে দ্রুত ছড়িয়ে পরছে। এখনই ব্যবস্থা না নিলে মহামারি আকার ধারন করতে পারে বলে ধারনা করছেন সচেতন নাগরিকরা। এদিকে গত ২৪ দিনে (২৪ জুলাই পর্যন্ত) ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। দ্রুত এডিস মশা নিধনে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত কাউনিয়া গ্রামের মো,নাশির উদ্দিন বলেন, গত পাঁচদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছি। হাসপাতাল কর্তৃপক্ষ জ্বর, গ্যাস ও শরীর ব্যাথার ঔষধ দিয়েছেন।
পৌর নাগরিক খাইরুল, বেল্লাল ও সজল বলেন, মশার প্রার্দুভাব দেখা দিলেও উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ