• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

অবশেষে সেই অজ্ঞাত নারী সিমা খুনের খুনি স্বামীর গ্রেফতারের পর সহযোগী রফিক গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২৩৭ পঠিত
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

এম জাফরান হারুন।।

অবশেষে সেই অজ্ঞাত নারী সিমা বেগমের লাশ শনাক্তের পর স্বামীর হাতে খুন মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাতুব্বর কে গ্রেফতারের প্রায় একবছর পর অন্যতম আসামি সহযোগী রফিক ওরফে শেরস্বর কে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাশার একটি চৌকস টিমের সহায়তা নিয়ে গত শুক্রবার ৭ অক্টোবর-২০২২ ইং সালের রাতে মানিকগজ্ঞের শিবালয় থানার সাকরাইল এলাকা থেকে প্রধান আসামি স্বামী রাসেল মাতুব্বর (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রামের বাসিন্দা জালাল মাতুব্বর এর ছেলে। আর নিহত সিমা বেগম ছিল তার স্ত্রী।

ওইসময় স্ত্রী সিমাকে খুন করতে স্বামী রাসেল মাতুব্বর কে সহযোগী হিসেবে কাজ করেন রফিক ওরফে শেরস্বর। স্বামী রাসেল মাতুব্বর বিজ্ঞ আদালতে এমন জবানবন্দি দিলে তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ২৩ জুলাই-২০২৩ ইং উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রামের রফিক ওরফে শেরস্বর কে কক্সবাজারের রামু থানার বাইপাশ মোড় থেকে গ্রেফতার করা হয়।

পরেরদিন ২৪ জুলাই-২০২৩ ইং বাউফল থানায় নিয়ে আসা পূর্বক ২৫ জুলাই-২০২৩ ইং বিজ্ঞ আদালতে উপস্থিত করলে সে ওই খুনের সাথে জরিত ছিল মর্মে স্বীকারউক্তি মূলক জবানবন্দি দেন।

ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরে ওই সহযোগী আসামি রফিক ওরফে শেরস্বর পলাতক ছিলেন।

উল্লেখ্য, গত বছরের সোমবার ৩ অক্টোবর-২০২২ ইং বিকেল ৪ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারাইনপাশা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার সিঁড়ির ঘর থেকে অজ্ঞাত পরিচয়ে বাউফল থানা পুলিশ একটি নারীর লাশ উদ্ধার করেন। পরে থানা পুলিশের প্রচেষ্টায় ওই নারীর লাশ তার আত্মীয় স্বজনরা ঢাকা থেকে এসে শনাক্ত করেন। এবং পরের দিন মঙ্গলবার সিমার মা বাদী হয়ে বাউফল থানায় স্বামী রাসেল মাতুব্বরকে প্রধান আসামি করে আরও ৫/৬ জনের বিরুদ্ধে অজ্ঞাত নামা একটি হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ