• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

ঝালকাঠিতে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু / ২৭০ পঠিত
আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥

ইবতেদায়ী মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করণ ও মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার” দাবীতে জাতীয় শিক্ষক ফোরমের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বেলা ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাবের সম্মুখে ঘন্টাব্যাপি মানবন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ অলিউল্লাহ।এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো: ওবায়দুল হক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মো: আলমগীর হোসেন, সাবেক সুপার হাজী মাওলানা মো: মাইনুল হক প্রমুখ।
বক্তারা বলেন, “ইবতেদায়ী মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করণ ও মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে হবে। সরকারী প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো একই শিক্ষাক্রম ও সিলেবাস অনুযায়ী পাঠদান করে থাকেন, সনদের মানও এক কিন্তু বেতন ভাতায় রয়েছে চরম বৈষম্য। এক দেশে দু’ধরনে আইন হতে পারে না। তাছাড়া বাড়ি ভাড়া ১ হাজার টাকা যা চরম হাস্যকর বিষয়। সিকি বোনাসে একটি ভাল মোরগ কিনতে পারা যায় না। কোরবানীর গরু কেনার সাধ ও সাধ্য এমপিওভুক্ত শিক্ষকদের হয় না। যেখানে একজন মধ্যম মানের ডাক্তারের ফি হচ্ছে ১হাজার ৫ শত টাকা সেখানে মেডিকেল ভাতা ৫শত টাকা চরম হাস্যকর বৈকি? এমতাবস্থা জাতীয় করণের জন্য শিক্ষা মন্ত্রীকে অনুরোধ জানালে শুধু গবেষনার নামে বাহানা করে এড়িয়ে যান যা অত্যন্ত লজ্জার বিষয়। অথচ এই শিক্ষা মন্ত্রীও কোন না কোন শিক্ষকের ছাত্রী ছিলেন । এখন ক্ষমতায় গিয়ে মাথার তাজ শিক্ষককে বেমালুম ভুলে গেলেন। ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা না হলে এ জাতি শিক্ষার নামে কুশিক্ষায় শিক্ষিত হবে। ৬ষ্ঠ শ্রেণির পাঠ্য বইয়ে উলঙ্গ ছবি দিয়ে লজ্জাস্থানের বর্ণনা সিলেবাসভুক্ত করে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক করার পরিবর্তে ধর্ষক হিসেবে গড়ে তুলবে যা পরিত্যাগ করা সময়ের দাবী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ