• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

গাইবান্ধার সাঘাটায় ভ্যান চালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

শহীদুল ইসলাম শহীদ।। / ১৯৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

শহীদুল ইসলাম শহীদ,(গাইবান্ধা)।। 

গাইবান্ধার সাঘাটার সাঘাটা উপজেলার পুটিমারী মহিষবাতান এলাকার ভ্যান চালক মজিবর রহমানকে হত্যাকারী আতিয়ার রহমান টিক্কার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সাঘাটার ভরতখালীতে সাঘাটা-গাইবান্ধা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে শতাধিক ভ্যান চালক সহ এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক নেতা সামছুল হক, সাঘাটা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সুজাউদৌলা সুজা, নিহত ভ্যান চালক মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম প্রমুখ। বক্তারা ভ্যান চালক মজিবর হত্যার প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িত আতিয়ার রহমানকে গ্রেফতারসহ দ্রত বিচার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, ভ্যানের চাকার নিচে পড়ে ছাগল আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধনারূহা গ্রামের জনৈক আতিয়ার রহমানের পিটুনিতে অটোভ্যান চালক মজিবর রহমান (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ