• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম

কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২২৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ শেখ কামাল স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মো.মহিববুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো.মাহবুবুর রহমান তালুকদার,উপজেলা নির্বহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন,কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার,কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। আলোচনা সভা শেষে অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও গন মাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ