• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

পাক-ভারত সেনাদের ব্যাপক গোলাবর্ষণ কাশ্মীর সীমান্তে।

রিপোর্টার: / ৬২৮ পঠিত
আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলা বর্ষণ শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বালাকোট সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাবর্ষণ করছে পাকিস্তানের সেনারা। সীমান্ত সংলগ্ন গ্রামগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রলায়ের মুখপাত্র কর্নেল দেবেনদার আনন্দ বলেন, ‌‘আজ সকাল সোয়া ৮টার দিকে পাকিস্তান সেনারা কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে এলওসি-র পাশে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়ে এবং মর্টার দিয়ে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করে। ভারতীয় সেনাবাহিনী তার প্রতিশোধ নিচ্ছে।’

তবে ভারতের সেনারাও পাল্টা প্রত্যাঘাত করে বিনা প্ররোচনায় ওই হামলার জবাব দিচ্ছে বলে দাবি দেশটির গণমাধ্যমগুলোর। সংঘর্ষের ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের দাবি প্রায় প্রতিদিন বিনা প্ররোচনায় জম্মু-কাশ্মীর সীমান্তবর্তী অঞ্চলগুলোয় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। এ বছর জুন পর্যন্ত ২ হাজার ৪৩২ বার সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান এমন দাবি ভারতের। তাতে মৃত্যু হয়েছে ১৪ জন ভারতীয়ের। আহতের সংখ্যা ৮৮।

ভারতীয় সেনাবাহিনীর একজন বলেন, ‘লাগাতার বিনা প্ররোচনায় সীমান্তে সংঘর্ষ বিরতি ঘটাচ্ছে পাকিস্তান। আমরা এর কড়া প্রতিবাদ করেছি।’ সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল পর্যায়ে বৈঠকের পরও পাকিস্তানের দিক থেকে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ