• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

তুলে নিয়ে যাচ্ছে সড়কের ইট বরগুনায় রাতের আধারে 

রিপোর্টার: / ৫৫৬ পঠিত
আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা জেলার ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা এলাকায় সরকারি রাস্তার ইট তুলে নেওয়া হচ্ছে রাতের আধারে।
সড়কের ইট অবাধে তুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ইট বিছানো সড়কটি স্থানে স্থানে ফাঁকা হয়ে যাচ্ছে। এছাড়া সড়কের দুই পাশে দেখা দিয়েছে ভাঙ্গন। ফলে এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে জরুরী প্রয়োজনের এম্বুলেন্স সহ মোটরসাইকেল ।
স্থানীয় সূত্রে জানা যায়,বরগুনা জেলার ৩ নং ফুলঝুরি ইউনিয়ন এর সাহেবের হাওলা থেকে নিজাম খান মার্কেটের সামনে পর্যন্ত প্রায় ৮০০ মিটার রাস্তা রয়েছে। এক সময় কার এই কাঁচা রাস্তার দুর্ভোগ কাটিয়ে ইটের সলিং পেয়ে চলাচল করত সাধারণ মানুষ।
২০১৩ সালে এলজিইডির অর্থায়নে ৮০০ মিটার কাঁচা রাস্তায় ইট বসিয়ে চলাচলের উপযোগী করে। কিন্তু স্থানীয় দুর্বৃত্তরা এসব ইট তুলে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, স্বপন,মাহাবুল,খবিৱ, জাফৱ ,সালাম সহ অনেকে এলাকার রাস্তা নির্মাণের পর থেকে রাতের আধারে রাস্তা থেকে ইট চুরি করে নিয়ে যাচ্ছে। তারা এসব এর ঘরের খুঁটি ও ঘরের দেয়াল তৈরি করছে। এতে ইট বিছানো রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি খুব শীঘ্রই কার্পেটিং করে নির্মাণ করা না হলে সব ইট খোয়া যাবে। তাই দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা ও সর্বস্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ