• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ঘোড়াঘাটে দুটি চোরাই গরুসহ এক গরু চোর আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২৩৬ পঠিত
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি চোরাই  গরুসহ এক গরু চোরকে স্থানীয় জনতার সহযোগিতায় আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) ভোর ৩টায় উপজেলার কলাবাড়ি বাজারের এলাকা থেকে গরুসহ তাকে আটক করা হয়। আটক গরু চোর উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সারোয়ার হোসেন(৪৫)

উদ্ধারকৃত গরুর মালিক ভেলাইন গ্রামের পলাশ মার্ডি দুই জন সহ অজ্ঞাত চোরদের বিরুদ্ধে বাদি হয়ে এজাহার দায়ের করেছেন। 

এজাহারে বলা হয়েছেশনিবার ভোরে ঘুম থেকে জেগে দেখতে পাই, আমার গরু রাখার ঘরের দরজা খোলা এবং দুটি গরুর একটিও নাই। 

এরপর স্থানীয়দের সাথে নিয়ে গরু খুঁজতে থাকি। এক পর্যায়ে বাসা থেকে কলাবাড়ি বাজার এলাকা দিয়ে গরু দুটি  নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় এক জনকে আটক করতে পারলেও সাথে থাকা বেশ কয়েকজন চোর পালিয়ে যায়। এরপর পুলিশকে খবর দিলে তাঁরা এসে গরু উদ্ধার করে আটককৃত চোরকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) এনামুল হক জানান, গরু দুটি উদ্ধার করে মালিকের জিম্মায় দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারকৃত একজনকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের কেউ আটকের জন্য অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ