• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঘোড়াঘাটে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ৩৪৭ পঠিত
আপডেট: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে হাত পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেহেদুল ইসলাম (৫০) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।ভ্যান চালক মেহেদুলকে হাত পা বেঁধে অটোভ্যানটি নিয়ে যায় দুবৃত্তরা।

 নিহত ভ্যান চালক  উপজেলার আব্দুল্লাহ পাড়ার মৃত মোফাজ্জল হোসেনের পুত্র।

১৭ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ডাঙ্গা  এলাকার কাঁচা রাস্তা সংলগ্ন সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেনের  ধানক্ষেত থেকে মরদেহটি  উদ্ধার করা হয়। 

ঘোড়াঘাট থানা পুলিশ ও নিহতের পরিবারের লোকজন এবং স্বজনরা জানান,ভ্যান চালক  মেহেদুল ইসলাম (৫০) পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি।উপজেলার রাণীগঞ্জ বাজারের মোঃ রেজওয়ান সরকারের সরকার ক্লাসিক্যাল ফার্নিসারের  মালাসাল দিন ও রাতে ভাড়ায় আনা নেয়া করত। প্রতিদিন মধ্য রাত পর্যন্ত ভ্যান চালিয়ে সংসার চালান মেহেদুল। 

নিত্যদিন রাতে বাড়ি ফিরলেও, সোমবার তিনি বাড়িতে যাননি।

তিনি প্রতিদিনের ন্যায় ১৬ অক্টোবর  সকালের খাবার খেয়ে  অটোভ্যান নিয়ে বের হন এবংদুপুরের খাবার খেতে বাড়িতে আসেন। পরে খাবার খেয়ে পুনরায় বের হয়ে যান।

সরকার ক্লাসিক্যাল ফার্নিসারের  মালিক মোঃ রেজওয়ান সরকার জানান,রাত ৯টায় দোকান বন্ধ করার পর মেহেদুল ভ্যান নিয়ে চলে যায়।আজ ১৭ অক্টোবর মঙ্গলবার  সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তার লাশ সনাক্ত করা হয়। 

পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা রাতের যে কোনো এক সময় তার হাত পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় হাকিমপুর–ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম শরিফ ও ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ এবং জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্য, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহটি  উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ