• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি

ঘোড়াঘাটে নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ১৯৬ পঠিত
আপডেট: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে আছিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার সকাল ঘোড়াঘাটপলাশবাড়ী সড়কের ত্রিমোহনী ব্রীজ এলাকায় নদীর কিনারা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আছিয়া বেগম (৬০) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত খোররাম উদ্দিনের স্ত্রী।

নিহতের ভাতিজা সিদ্দিকুর রহমান জানান, গত সোমবার সকালে বাড়ির পাশ দিয়ে যাওয়া করতোয়া নদী কোমর সমান পানিতে হেঁটে পার হয়ে পাশের টেংরা গ্রামে গিয়েছিলেন আছিয়া। ওই গ্রামের এক ব্যক্তির কাছে টাকা পেতেন তিনি। সেই টাকা চাইতেই গিয়েছিলেন বৃদ্ধা। তবে ফেরার পথে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়ে যান আছিয়া বেগম। 

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগীতায় নদীর বিশাল অংশ জুড়ে সোমবার মঙ্গলবার উদ্ধার অভিযান চালানো হয়। তবে খুঁজে পাওয়া যায়নি তাকে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, স্থানীয়র মাধ্যমে খবর পাই যে, করতোয়া নদীতে একটি মরদেহ ভাসছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নদীতে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে নিহতের পরিবার পলাশবাড়ী থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছিলেন। ওই থানার কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ