• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি

ঘোড়াঘাটে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২২৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)।।

দিনাজপুরের ঘোড়াঘাটে ফিরোজ কবির (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিজ ঘরে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।নিহত ফিরোজ পৌর এলাকার দক্ষিণ কাদিমনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।

পরিবার জানায়, দীর্ঘদিন থেকে ঋণগ্রস্থ ছিলেন ফিরোজ। সেই স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। সব কারণে বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয় সে। জমি থেকে গরুর ঘাস কেটে নিয়ে এসে তার মা নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এবং অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষনা করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহান বলেন, সকাল ১০ টায় আমাদের হাসপাতালে ফিরোজকে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। নিহতের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবার স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যুর  (ইউডি) মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ