• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

১৫ লাখ প্রবাসীকে এ বছরই ছাড়তে হতে পারে কুয়েত

রিপোর্টার: / ৪৩৭ পঠিত
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে এ বছর শেষ হওয়ার আগেই কুয়েত ছাড়তে হতে পারে ১৫ লাখ প্রবাসীকে। নতুন আবাসন আইন এবং সরকারি চাকরিতে কুয়েতিদের অগ্রাধিকার প্রক্রিয়ার কারণে এ বিপুল সংখ্যক প্রবাসী কুয়েতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছেন।

স্থানীয় পত্রিকা আরব টাইমস জানিয়েছে,ইতোমধ্যেই কুয়েত ছেড়ে গেছেন অন্তত ১ লাখ ৫৮ হাজার প্রবাসী। আর এত লোক ফিরেছেন মাত্র ১১৬ দিনের মধ্যে; নির্দিষ্ট করে বললে, গত ১৬ মার্চ থেকে ৯ জুলাইয়ের মধ্যে।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে বসবাসকারী মিসর এবং ভারতের নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অবশ্য, বিপদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না বাংলাদেশিরাও। কুয়েতের নতুন আবাসন আইনের খসড়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাত্র ৩ শতাংশ কোটা রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে ।

বিবিসি বলছে, এই আইন পাস হলে দেশটিতে অবস্থানরত আড়াই লাখের বেশি বাংলাদেশি শ্রমিককে ফেরত আসতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবশেষ হিসাব অনুযায়ী, কুয়েতের মোট জনসংখ্যা ৪৩ লাখ, এর মধ্যে ৩০ লাখই অভিবাসী। অর্থাৎ, মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই ভিন দেশের নাগরিক।এ কারণে কুয়েত সরকার সম্প্রতি উদ্যোগ নিয়েছে, জনসংখ্যাভিত্তিক ভারসাম্য রক্ষায় অভিবাসীর সংখ্যা পর্যায়ক্রমে ৩০ শতাংশে নামিয়ে আনা হবে। এ লক্ষ্যে গত সপ্তাহে নতুন আবাসন আইনের একটি খসড়া অনুমোদন করেছে কুয়েতের সংসদীয় কমিটি। এতে বিভিন্ন দেশের অভিবাসীদের ভিন্ন ভিন্ন কোটায় ভাগ করে ফেরত পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, কুয়েতের প্রতিষ্ঠানগুলোতে নতুন কর্মী নেয়ার ক্ষেত্রে দক্ষতা বিবেচনার বিধিও রাখা হয়েছে এ আইনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ