• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার

কলাপাড়ার মহিপুরে ৬৪০ পিছ ইয়াবাসহ আটক-১/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় ৬৪০ পিছ ইয়াবাসহ মো. সুমন হাওলাদার (৩৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। সোমবার শেষ বিকেলে উপজেলার মহিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তার নিজ বাসা থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেন। এসময় তার নিকট থেকে ৬৪ গ্রাম ওজনের ৬৪০ পিছ ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামী সুমন হাওলাদার ওই ওয়ার্ডের মো. তৈয়ব আলী হাওদারের ছেলে।

মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ৬৪০ পিছ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ