• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে ব্যংকে চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২০৯ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাচ বাংলা ব্যাংকের রিফাত পোল্ট্রি ফার্ম নামক এজেন্ট শাখা থেকে দিনের বেলায় চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন ব্যাংকটির এজেন্ট স্বত্বাধিকারী মোঃ মাহবুবুল আলম।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী-হরিপাড়া বাজারে ৫ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত মিজান মিয়া(৩৫) ও ময়নুল ইসলাম (৩৩) নামে দুই চোর কে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পাদ করা হয়।

এজেন্টের স্বত্বাধিকারী মাহাবুবুল আলম বাদি হয়ে ওই দিন রাতে দ্রুত বিচার আইনে চার জনের নাম উলে­খ করে থানায় একটি এজাহার দায়ের করে।

আটক মিজান মিয়া(৩৫) দিনাজপুর খানসামার ভেরভেরি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং অপর জন ময়নুল ইসলাম (৩৩) নীলফামারি দোলুয়া মুসলিম পাড়ার মোজাফফরের ছেলে। আটক ময়নুলের বিরুদ্ধে পূর্বের বিভিন্ন থানার ১৪টি এবং মিজানের বিরুদ্ধে ৪টি মামলা চলমান রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এজেন্টের স্বত্বাধিকারী মাহাবুবুল আলম জানান, ক্যাশ বা·ের তালা ভেঙ্গে ভিতরে থাকা প্রায় ৫ লক্ষ টাকা চুরি হয়েছে। এর আগে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি তার প্রতিষ্ঠান পেছনে যান। দেড় থেকে দুই মিনিটে পরে এসে দেখেন মোটরসাইকেল স্টার্ট দিয়ে একজন লোক বাহিরে দাঁড়িয়ে আছে এবং অপরজন আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠছে। এতে আমার সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করি। কিন্তু তারা মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। সেসময় স্থানীয়রা আমার চিৎকারে তাদের ধরার জন্য ধাওয়া করে।

এসময় সঙ্গবদ্ধ চোরের দল বার্মিজ চাকু বের করে জনমনে আতংক সহ অরাজকতা তৈরী করে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। পরে ধাওয়া দিয়ে দুই চোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোর্পদ করেছে স্থানীয়রা। পিটুনিতে আহত দুই চোরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে দিয়ে দেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, স্বাভাবিক জনজীবন বিপন্ন করে ত্রাস সৃষ্টির অপরাধে গেল রাতে এজেন্টের মালিক দ্রুত বিচার আইনে মামলা করেছেন। চুরির সাথে জড়িত দুই যুবক আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এজেন্টের ভাষ্য অনুযায়ী তার দোকান থেকে ৫ লাখ টাকা চুরি হয়েছে। এঘটনায় জড়িত আরও দুইজনকে এবং টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ