• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে লিফলেট বিতরনের সময় জামায়াতের দুই কর্মী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২১৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নির্বাচন বর্জন এবং ভোটদান হতে বিরত থাকা সংক্রান্ত প্রায় শতাধিক লিফলেট। বুধবার রাত সাড়ে ৭টায় ৩নং সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা গ্রাম ও বাজারটিতে জামায়াতের লিফলেট বিতরণ করছিলেন।

আটক দুজন হলেন, মুগলিশপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে ইউসূফ আলী (৪৫) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে আজগর আলী (৫১) তারা দুজন ইউনিয়ন জামায়াতের কর্মী।

পুলিশ জানায়, তাদের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে, ভর্ণাপাড়া ও বাজারে জামায়াতের লোকজন লিফলেট বিতরণ করবে। এমন তথ্যে বিকেল থেকেই সাদা পোশাকের পুলিশ বাজারটিতে অবস্থান করছিল। মাগরিবের নামাজের কিছু সময় পর জাতীয় নির্বাচন বানচাল এবং ভোটারদেরকে ভোটদান থেকে বিরত থাকা সংক্রান্ত লিফলেট বিতরণ শুরু করে জামায়াত শিবিরের থেকে জন নেতাকর্মী। সেখান থেকে পুলিশ দুজনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নাশকতার একটি মামলার তদন্তে আমরা আটক দুজনের সংশ্লিষ্টতা পেয়েছিলাম। দীর্ঘদিন থেকেই আমরা তাদেরকে খুঁজছিলাম। বুধবার রাতে লিফলেট বিতরণের সময় তাদেরকে আটক করতে সক্ষম হই। আটক ব্যক্তিদেরকে নাশকতার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ