• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

কলাপাড়ায় নৌকার ৭ কর্মী জখম/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২২২ পঠিত
আপডেট: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনে বিজয়ী প্রার্থীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে যাওয়ার পথে নৌকা সমর্থকের উপর ঈগল সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে ৭ জনকে কুপিয়ে জখম করেছে। সোমবার(৮ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব টিয়াখালী গ্রামের খোকন প্যাদার বাড়ি সংলগ্ন এমন ঘটনা ঘটেছে। আহতরা হলেন,মোঃ মিজানুর রহমান(৫০) শিপন (৪০) ইদ্রিস প্যাদা (৬৫) শাহাজাদা (২৩) মিজানুর হাং(৪৮)সোহেল(৪২) বশির চৌকিদার (৫৫) আতিক(২৩)। এরা সকলেই পূর্ব টিয়াখালী গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় বশির চৌকিদার কে বরিশালে রেফার করা হয়েছে। অন্যদেরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,টিয়াখালী হাটখোলা বাজার থেকে এমপির সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামীলীগ অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেয় নৌকার সমর্থকরা। এসময় টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব টিয়াখালী গ্রামের খোকন প্যাদার বাড়ি সংলগ্ন এলাকায় পৌছালে টিয়াখালীর ঈগল প্রতীকের সমর্থকরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জখম করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলি আহমেদ জানান,পূর্ব শত্রুতার জের ধরে ঈগল সমর্থকরা নৌকা সমর্থকের উপর হামলা চালিয়েছে। ঘটনার পরপরই ঘটনা স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ