• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

কমলনগরে অবৈধ ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২১০ পঠিত
আপডেট: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অবৈধ ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ৭ নং হাজির হাট ইউনিয়নের এলাকাবাসী

আজ শুক্রবার বিকেল ৪ টায় হাজিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নতুন প্রস্তাবিত এই ইটভাটা স্থাপনের জায়গায় পাশে, হাজির হাট টু ফজুমিয়ার হাট সড়কে এ মানববন্ধন করে এলাকাবাসী।

উক্ত মানববন্ধন উপস্থিত ছিলেন ঐ এলাকার নারী-পুরুষ, শিশু সহ কয়েক হাজার মানুষ।

মানববন্ধনে এলাকাবাসী বলেন এটা আমাদের কৃষিনির্ভর ঘনবসতিপূর্ণ এলাকা আমরা আমাদের ফসলি জমিতে চাষাবাদ করে আমাদের সংসার চালাই এখানে ইটভাটা নির্মাণ হলে আমাদের কৃষিকাজ হুমকির মুখে পড়বে।

তাছাড়া এই এলাকায় রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য প্রতিষ্ঠান,তাই এই ইটভাটা এখানে স্থাপন হলে পরিবেশ দূষণ ও হুমকির পাশাপাশি স্বাস্থ্য ঝুকিতে পরবে সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা ।

তাই তারা স্থানীয় প্রশাসন ও সরকারের নিকট আবেদন করেন এই এলাকার ফসলি জমি রক্ষা ও পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে এই এলাকায় যেন অবৈধ ইটভাটা স্থাপন বন্ধ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে প্রস্তাবিত ইটভাটার মালিক স্থানীয় প্রভাবশালী আজাদ কোম্পানি বলেন আমি সরকারের সকল নিয়ম মেনেই এখানে ইটভাটা নির্মাণ করবো তার কাছে পরিবেশ মন্ত্রণালয়ের ডকুমেন্ট চাইলে তিনি বলেন এক বছর পর যাকে দেখানোর তাকে দেখাবো।

কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোহাম্মদ রেজা বলেন এখানে ইটভাটার অনুমতির ব্যাপারে আমি কিছু জানি না, মানববন্ধনের খবর পেয়েছি তথ্য নিয়ে ও সরজমিনে গিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ