• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা, উপকূলে হিমেল বাতাসে জনজীবনে স্থবিরতা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২১৭ পঠিত
আপডেট: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও বইছে হিমেল বাতাস। শনিবার সকাল ৯ টায় সর্বনিম্ন ১২.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিলো ৯৩ শতাংশ। এতে স্থবিরতা নেমে এসেছে সমুদ্র উপকূলীয় জনজীবনে। হাড় কাপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে চরা লে বসবাসকারীরা। চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডার কারনে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। এদিকে, হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।

ইদ্রিস নামে এক শ্রমিক বলেন, মোটা কাপড় পড়েছি। তার পরও শীত ডুকছে শরীরে। এখন রিকশা চালানোই দায় হয়ে পড়েছে। আর বাজারে মানুষের আনাগোনাও কম। সকাল থেকে তেমন যাত্রী পাইনি। ভ্যানচালক মোসলেম মিয়া বলেন, শীতের সঙ্গে হিমেল বাতাস বইছে। যে কারণে ভ্যান চালাইতে গেলে শীত বেশি অনুভূত হয়। অনেক সময় গাঁ বরফের মতো হয়ে যায়। নাচনাপাড়া গ্রামে বেরি বাধে বসবাকারি মিন্টু মিয়া বলেন, এই শীতে শরীর একেবারে বরফের মতো হইয়া গেছে। মোটা কাপড় পড়ছি এতেও শীত দমাতে পারছেনা। তাই খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করেছেন তারা।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, সপ্তাহজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। এছাড়া,অনেক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ