Array ঘোড়াঘাটে দিগন্তজোড়া মাঠে হলুদের সমারোহ ২৬৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ,বাম্পার ফলনের সম্ভাবনা/দৈনিক ক্রাইম বাংলা।।  ঘোড়াঘাটে দিগন্তজোড়া মাঠে হলুদের সমারোহ ২৬৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ,বাম্পার ফলনের সম্ভাবনা/দৈনিক ক্রাইম বাংলা।।  – Daily Crime Bangla
  • সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

ঘোড়াঘাটে দিগন্তজোড়া মাঠে হলুদের সমারোহ ২৬৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ,বাম্পার ফলনের সম্ভাবনা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ৩৩০ পঠিত
আপডেট: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার)দিনাজপুর ঘোরাঘাট প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে সরিষা লাভ জনক হওয়ায় সরিষা চাষে ঝুকছেন চাষীরা।এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি ্অফিস। সরিষার তেলের মুল্য বৃদ্ধি হওয়ায় সরিষা চাষে ঝুকছেন তারা।এবার উপলোয় হাজার ৬৬৫ হেক্টর জমিতে সরিষা করা হয়েছে। যা গত বছরের চেয়ে ৪৬৫ হেক্টর বেশী চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে মাঠে বিভিন্ন জাতের সরিষা ফুলের হাসি ঝরছে। ঘোড়াঘাট উপজেলায় এবার ঘোড়াঘাটে উপজেলা কৃষি অফিসের সহায়তায় বারি১৮ জাতের সরিষার চাষসহ রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ করেছেন কৃষকরা।

সরিষা চাষে উৎপাদন খরচ কম,ধান বা অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন সরিষা চাষে ঝুঁকছেন। সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের চোখে মুখে আনন্দের হাসির ঝিলিক দেখা দিচ্ছে। সরজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায়, ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। ধান বা অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন সরিষা চাষে ঝুঁকছেন।

ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় বারি১৮ জাতসহ বারি১৪, ১৫, ১৭, বিনা ১১ জাতের সরিষার আবাদ হয়েছে হাজার ৬৬৫ হেক্টর জমিতে যা গত বছরের তুলনায় বেশি। গত মৌসুমে ২২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল।যা গত বছরের চেয়ে ৪৬৫ হেক্টর জমিতে বেশী চাষ করা হয়েছে। চলতি মৌসুমে হেক্টর প্রতি ফলন গত বছরের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। 

উপজেলার সিংড়া ইউয়িনের আফতাব উদ্দিন মাষ্টার, মোহাম্মাদ আলী,আবু সাঈদ বলেন, কয়েক বছর আগেও আমন ধান কাটার পর তাদের জমি পরিত্যক্ত অবস্থায় থাকতো। কিন্তু বর্তমানে কৃষি বিভাগের পরামর্শে তারা এখন ওই জমিতে সরিষা চাষ করছেন।সরিষার তেল খাওয়ার পর সরিষা বিক্রি করে লাভবান হওয়া যায়।সরিষা চাষ লাভজনক।

কৃষি অফিস বারি১৮ জাতের সরিষা সম্পর্কে জানায়, ভোজ্য তেলের জন্য সবচেয়ে উপযোগী জাতের সরিষা। বিঘায় ১০ মণের ওপরে ফলন। এই জাতের সরিষায় কোলেস্টরলের মাত্রা অত্যন্ত কম। হৃদরোগীরাও এই তেল খেতে পারবেন। সরিষার তেল কানাডার কেনুলা মান পরীক্ষায় প্রত্যায়িত। 

ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান বলেন, অঞ্চলের মাটি আবহায়া সরিষা চাষের জন্য উপযোগী হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা। আমরা চলতি মৌসুমে প্রণোদনার আওতায় হাজার কৃষককে বিনামূল্যে বীজ সার সরবরাহ করেছি। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে সরিষা চাষে তাদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ