• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডক্টর মুশতাক করোনায়, মৃত্যুহার বেড়ে যেতে পারে যেকোনো সময়।

রিপোর্টার: / ৩৬৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃঢাকা: একই স্থানে প্রাণঘাতী ভাইরাস যখন অনেক লোককে আক্রান্ত করে তখন মৃত্যুহার বেড়ে যায়। সুতরাং দেশে যদি অবাধে করোনা ভাইরাস সংক্রমণ হতে থাকে, তাহলে কোনো এক সময় হঠাৎ করেই আমাদের আরও অনিয়ন্ত্রিত মৃত্যু দেখতে হতে পারে। যেকোনো সময় মৃত্যুহার আরও বেড়ে যেতে পারে।শুক্রবার (১৭ জুলাই)ক্রাইম বাংলা কে দেওয়া সাক্ষাৎকারে এ আশঙ্কা প্রকাশ করেন জনস্বাস্থ্য ও মহামারি বিশেষজ্ঞ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন।তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্ত এলাকায় যত বেশি টেস্ট করা হবে, ততই রোগী শনাক্ত হবেন। করোনা আক্রান্ত রেড জোন এলাকায় শতকরা ২২ থেকে ২৫ করোনা রোগী শনাক্ত হচ্ছেন। আক্রান্ত এলাকায় উপসর্গযুক্ত প্রতি চারজনে একজন করোনা পজিটিভ দেখা যাচ্ছেন। আমাদের করোনা আক্রান্ত এলাকায় প্রতিটা ঘরে গিয়ে করোনা আক্রান্তদের শনাক্ত করতে হবে।হঠাৎ করেই করোনা টেস্ট কমিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, নানা কারণে করোনা ভইরাস টেস্ট কমে গেছে। প্রথমে করোনার টেস্টিং কিটের অভাব ছিল। এখন আবার জনগণ করোনা পরীক্ষা করাতে উৎসাহিত হচ্ছে না। আবার অনেকের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে ভয়-ভীতিও কমে গেছে। অনেকেই আবার ভাবছেন যেহেতু কোনো চিকিৎসা নাই, তাই করোনা টেস্ট করিয়েই লাভ কী? অন্যদিকে আবার যারা করোনা পজিটিভ হচ্ছেন, তাদের যে ফলোআপ করা দরকার, সেই ফলোআপ করাও সম্ভব হচ্ছে না বলে তিনি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ