• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

মাদকমুক্ত ছাত্র সমাজ গড়তে ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

জিহাদুল ইসলাম রাফি, তজুমদ্দিন প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিনে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে ও ইসরাক চৌধুরী নাওয়াল এর পৃষ্ঠপোষকতায় “নূরুন্নবী চোধুরী শাওন স্মার্ট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট (লং ক্রিজ)” শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কুঞ্জেরহাট বন্ধু মহল একাদশকে পরাজিত করে জয় পেয়েছে তজুমদ্দিন মোল্লা পুকুর একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইয়ুথ ভোলা ০৩ এর চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়াল। তিনি বলেন, চারদিকে যেভাবে অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে এই সমস্যা থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ইয়ুথ ভোলা ০৩ সবসময় সকল ভাল কাজে তরুণদের সাথে থাকবে।

এর আগে বিকেল ৪টায় প্রধান অতিথির পক্ষে নূরুন্নবী চৌধুরী শাওন স্মার্ট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন তজুমদ্দিন শিল্পকলা একাডেমি ও রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ ভোলা ০৩ এর অন্যতম সদস্য মোঃ রায়হান, মোঃ রাসেল, মোঃ তুহিন ও মোঃ নয়ন সহ বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ