• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

তালতলীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ কামাল মিয়া।। / ১৯২ পঠিত
আপডেট: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

মো কামাল মিয়া,তালতলী বরগুনা প্রতিনিধি।।

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে বরগুনার তালতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.রেজবি-উল-কবির। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জনাব রণজিৎ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার গৌতম চন্দ্র বসু সহ প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মেলায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ১৭টি উদ্ভাবনী উপস্থাপন করা হয়।

বিকাল ৩টা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ