Array আমতলীতে প্রধান শিক্ষকের কান্ড ব্যাপক অনিয়মের অভিযোগ, টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন ভবন ও টিনসেট ঘর ভেঙ্গে মালামাল বিক্রি /দৈনিক ক্রাইম বাংলা।।  আমতলীতে প্রধান শিক্ষকের কান্ড ব্যাপক অনিয়মের অভিযোগ, টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন ভবন ও টিনসেট ঘর ভেঙ্গে মালামাল বিক্রি /দৈনিক ক্রাইম বাংলা।।  – Daily Crime Bangla
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

আমতলীতে প্রধান শিক্ষকের কান্ড ব্যাপক অনিয়মের অভিযোগ, টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন ভবন ও টিনসেট ঘর ভেঙ্গে মালামাল বিক্রি /দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ১৮৩ পঠিত
আপডেট: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

এস এম নাসির মাহমুদ, আমতলী( বরগুনা) প্রতিনিধি।।

বরগুনার আমতলী গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ও একটি টিনসেট ভবনের মালামাল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নিয়মানুসারে বিদ্যালয়ের পুরোনো ভবন টেন্ডার দিয়ে বিক্রি করার কথা থাকলেও উপজেলার গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাহাদাৎ হোসেন সেলিম সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কোনো প্রকার টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি পুরোনো ভবন ভেঙে ইট, রট, লোহার অ্যাঙ্গেল ও টিন বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।
সরেজমিন বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের ফলে অকেজো হয়ে পড়েছে বিদ্যালয়টির পুরোনো ভবন ও টিনশেডের ভবনটি। এ কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরোনো পাকা ভবন ও টিনশেডের একটি ভবন ভেঙে ভবনের মালামাল ইট, রট, লোহার অ্যাঙ্গেল ও টিন বিক্রি করে দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাহাদাৎ হোসেন সেলিম বলেন,‘ ভবন দুটি ঝুঁকিপূর্ণ ছিল। দুর্ঘটনা এড়াতে ভবন দুটি বিক্রি করে অফিস কক্ষে ও শিক্ষকদের রুমে বাথ রুম নির্মান করা হয়েছে।’ বিদ্যালয়ের ভবন টেন্ডার ছাড়ায় কীভাবে ভেঙে ফেলছেন জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, এ বিষয়টি আমার জানা নেই। সংবাদ সংগ্রহে সাংবাদিকরা গেলে তাদের সাথেও প্রধান শিক্ষক অশোলভন আচারন করেছেন।
স্কুলের ম্যানেজিং ব্যবস্থাপনা কমিটির সভাপতি গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট এইচ এম মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।
এদিকে স্থানীয় একাধিক বাসিন্দারা বলছেন, প্রধান শিক্ষক স্হানীয় ও এককই প্রতিষ্ঠানের দীর্ঘদিন থাকায় কোন কিছু ধোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো অনিয়ম দুর্নীতি করেই যাচ্ছেন। স্কুলের পুরোনো দুটি ভবনের ইট, রট, লোহার অ্যাঙ্গেল ও টিন ছিল। যা তিনি গোপনে বিক্রি করে দিয়েছেন। যার বাজার মূল্য কয়েক লাখ টাকা।এলাকাবাসী তার অব্যাহতি ও শাস্তির দাবি করেছেন। তারা এ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মো.জসিম উদ্দিন বলেন, সরকারি প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের বিক্রি করার কথা না। তবে আমি খতিয়ে দেখব। বিক্রি করে থাকলে অফিসিয়ালি আইনী ব্যবস্থা নিবো।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমকে অবহিত করলে তিনি বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি। তবে কোনোভাবেই সরকারি মালামাল বিক্রি করার এখতিয়ার প্রধান শিক্ষকের নেই। লিখিত অভিযোগ পেলে আমি ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ