• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম

ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না দুই বন্ধুর/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ৪২৫ পঠিত
আপডেট: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার)ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না  দুই বন্ধুর। পথিমধ্যে অটোভ্যান–মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হতে হলো তাদের।   বিনয় চন্দ্র দাস (২২) ও জিতু মিয়া (১৬) গ্যারেজে কাজের সুবাদে তারা বন্ধু। দুজনেই কাজ করতেন  ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে। রবিবার সন্ধ্যায় সার্ভিসের জন্য তাদের গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলেন দুই বন্ধু। সেই যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না তাদের।

রবিবার রাতে উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগি হাট–রাণীগঞ্জ সড়কে চৌড়িয়া নামক স্থানে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন এই দুই বন্ধু।

নিহত বিনয় চন্দ্র দাস (২২) উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামের ভিখারি দাসের ছেলে ও জিতু মিয়া (১৬) একই ইউনিয়নের চৌড়িয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব বলেন, সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় জিতু নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ