• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বরগুনার আমতলীতে চীনা কোম্পানীর একটি মাদ্রাসা ভবন নির্মান এলাকাজুড়ে খুশির জোয়ার/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২১০ পঠিত
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

এস এম নাসির মাহামুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।। 

বরগুনার আমতলীতে চীনা কোম্পানির উদ্যোগে একটি মাদ্রাসা ভবন নির্মাণ করে দিয়েছে। এ বিষয়টি নিয়ে এলাকাজুড়ে খুশির জোয়ার বইছে।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ওই ভবন উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দরা জানান, বরগুনার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ নেছারিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করে দিয়েছে নরিনকো ইন্টারন্যাশনাল কো- অপারেশন লিমিটেড নামের একটি চীনা কোম্পানি। মঙ্গলবার বিকেলে ওই ভবনের উদ্বোধন করেছেন কোম্পানির ডিপুটি ডাইরেক্টর মি. য়ু।
একইসঙ্গে ওই মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছেন তিনি। চীনা কোম্পানির এমন মহতী উদ্যোগে আনন্দিত ওই এলাকার কয়েক হাজার মানুষ। এ বিষয়টি নিয়ে এলাকাজুড়ে এখন খুশির জোয়ার বইছে।
এলাকবাসীরা বলেন, ১৯৯৯ সালে আমতলী উপজেলার সদর আমতলী ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামে মরহুম মৌলভী নুরুল ইসলাম একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। জোড়াতালি দিয়ে ওই মাদ্রাসাটি গত ২৩ বছর ধরে চলে আসছে। গত বছর নভেম্বর মাসে নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের একটি চীনা কোম্পানির ডিপুটি ডাইরেক্টর মি. য়ু ওই মাদ্রাসাটির জরাজীর্ণ অবস্থা দেখতে পান। পরে তিনি ওই মাদ্রাসাটির ভবন নির্মাণের উদ্যোগ নেন। গত ডিসেম্বর মাসে চার লাখ টাকা ব্যয়ে মাদ্রাসা ভবনের নির্মাণকাজ শেষ করেন তিনি। এরপর মঙ্গলবার ওই মাদ্রাসা ভবনের উদ্বোধন করা হয়েছে।
একইসঙ্গে মি. য়ুর পক্ষ থেকে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (ব্যাগ, খাতা, কলম, বক্স, রঙ্গিন পেনসিল) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মি. ওয়াং, মি.উইলসন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মো. হোসাইন আলী কাজী, রাজধানী টিভির আমতলী প্রতিনিধি আমতলী প্রেসক্লাবের সহসভাপতি এস এম নাসির মাহমুদ আমতলী থানার এসআই মো. সিদ্দিকুর রহমান, এসআই দাউদুর রহমান, আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মোশাররফ মৃধা, সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক নেছার উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ