• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

এমবিবিএস পাশ করে গ্রামের মানুষের ডাক্তার হতে চায়-আপন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৯৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

গ্রামের স্কুল থেকে পাশ করে মেডিকেলে চান্স পেয়েছে আপন। সে এমবিবিএস পাশ করে গ্রামের মানুষের ডাক্তার হতে চাইছেন। আবদুল আজিজ আপন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী কামালপুর মো. হাশেম উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পাশ করেন। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন। এসএসসি শেষে আপন ঢাকা কলেজে এইচএসসিতে ভর্তি হন। এবছর জিপিএ-৫ পেয়ে সে এইচএসসি উত্তীর্ণ হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত হয় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল। এই ফলাফলে আপন ২৬৮.২৫ স্কোর পেয়ে মানিকগঞ্জের কর্ণেল আবদুল মালেক মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন।

আপন বলেন, ‘বাবা মায়ের মতো আমারও স্বপ্ন ছিল ডাক্তার হবো। এজন্য কলেজে ভর্তির শুরু থেকেই ভালো মত পড়াশোনা করেছিলাম। সবসময় পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। শিক্ষকরাও আমাকে সাপোর্ট দিয়েছেন। আমার এই সফলতার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আমি এমবিবিএস পাশ করে গ্রামের মানুষের ডাক্তার হতে চাই।’

আপনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায় বদলকোট ইউনিয়ন রেজ্জাকপুর গ্রামে। তার বাবা হারুন অর রশিদ পেশায় শীপ ইঞ্জিনিয়ার এবং মা জেসমিন বেগম গৃহিনী।

কামালপুর মোহাম্মদ হাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন বলেন আপন স্কুলে থাকতে অনেক মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী ছিল। তার সাফল্যে শিক্ষক হিসেবে আমরা গর্ববোধ করি। আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

এবছর সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৪টি মেডিকেল কলেজের ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট আসন ৬ হাজার ২৯৫টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ