• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

নেত্রকোনা পূর্বধলায় প্রতিনিয়ত ভোর হতে না হতেই যেন অবাঞ্চিতকর হয়ে চলছে যানজট/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

সাগর আহমেদ জজ,পূর্বধলা নেত্রকোনা:প্রতিনিধি।।

অনেক আগে থেকেই সাধারণ মানুষ মনে করতো কর্মব্যস্ত যানজটের একমাত্র শহর ঢাকা। কিন্তু না বর্তমান সময়ে নেত্রকোণার পূর্বধলা সদর এলাকায় যানজট যেন এখন নিত্য দিনের সঙ্গী।প্রতিদিনের এ যানজট থাকার কারণে যাত্রীসহ সাধারণ মানুষেরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন। অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
এ দীর্ঘ যানযটের প্রধান কারণ হিসেবে দেখা গেছে, মাত্রা অতিরিক্ত ব্যাটারিচালিত অটো রিক্সা, যেখানে সেখানে যাত্রী উঠানামা, চালকরা নিয়ম না মেনে গাড়ি চালানো, হাটবাজারে লোড-আনলোড, সড়কের দু’পাশে হাট বাজার বসানো ইত্যাদি।
এ যানজটের কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
পূর্বধলা বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুজ্জামান আকন্দ জানান, পূর্বধলা মধ্য বাজারের প্রধান সড়কে জামতলায় রাস্তার দু’পাশে কাঁচা বাজার বসে। তরিতরকারি সহ ক্রয়-বিক্রয় করতে সাধারণ মানুষের ভীড় জমে রাস্তায়। এই কাঁচা বাজার রাস্তার পাশ থেকে সরানো না গেলে যানজট নিরসন সম্ভব হবে না।
মো. রইস উদ্দিন বলেন, মালামাল আনা নেয়ার জন্য এখানে প্রতিদিন অতিরিক্ত গাড়ি রাখা হয়। নিজস্ব পার্কিং ব্যবস্থা নেয়া না থাকার কারণে বাধ্য হয়েই চালকদেরকে গাড়ি রাস্তায় রাখতে হচ্ছে। রাস্তায় গাড়ি রাখার ফলে রাস্তা প্রায় অর্ধেকটা দখল হয়ে যাওয়ায় অন্যান্য গাড়ি চলাচল করতে পারছে না। এতে করে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানযটের ভোগাস্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, প্রতিদিনই দীর্ঘ যানজট থাকার কারণে গাড়ি নিয়ে চলাচল করা খুবই মুশকিল হয়।

উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান বলেন, ইতিমধ্যে যানযট নিরসনের কাজ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ