• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৮৮ বহিস্কার ১/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ১৯৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥

ঝালকাঠিতে এসএসসি/সমমান পরীক্ষার প্রথম দিনে ৩১টি কেন্দ্রে মোট অনুপস্থিত ১৮৮ জন এবং ১ জন বহিস্কার হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলায় এসএসসি/ এসএসসি (ভোকেশনাল)/ দাখিল সমান পরীক্ষায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ১৭টি, এসএসসি(ভোকেশনাল) ৭টি ও দাখিল ৭টি।
এবছর এসএসসিতে বাংলা ১ম পত্রে মোট পরীক্ষার্থী ৭২১২জন, তারমধ্যে উপস্থিত পরীক্ষার্থী ৭হাজার ১৫৪জন, অনুপস্থিত ৫৮জন। দাখিল পরীক্ষার কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৭৭৬ জন, তার মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৬৬৭জন, অনুপস্থিত ছিলো ১০৯ জন। এসএসসি(ভোকেশনাল) বাংলা-২ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলো ৯ শত ১৩ জন, উপস্থিত পরীক্ষার্থী ৮ শত ৯২ জন, অনুপস্থিত ২১জন এবং ১জন বহিস্কার হয়। ঝালকাঠি জেলা প্রশাসনের সাধারণ শাখা হতে জানা যায়, বহিস্কার হওয়া পরীক্ষার্থী নলছিটি উপজেলার নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দাখিল ভোকেশনাল এর পরীক্ষার্থী। সর্বমোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৮৮জন।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ প্রতিবেদককে জানান, “ঝালকাঠি জেলার সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।”
রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের এসএসসি(ভোকেশনাল) পরীক্ষার কেন্দ্রের কেন্দ্রসচিব পীযূষ কান্তি মন্ডল জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ