• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

পূর্বধলায় সেবা ৯২ ফাউন্ডেশনের পুনর্মিলনী/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩০৬ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

সাগর আহমেদ জজ।।

“মেতে উঠি উৎসবে! ফিরে যাই শৈশবে” ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ময়মনসিংহ- নেত্রকোনা জোনের শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ব্যাচ ৯২ ফাউন্ডেশনের পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন স্কুলের সাবেক কৃতি ছাত্র-ছাত্রীরা উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে বরণ করে ব্যাচ ৯২ ফাউন্ডেশনের শিক্ষার্থীরা।

আশরাফুন নাহার শাপলা ডা: আব্দুর রহিম আসাদ, পাভেল, আশীষ কুমার সরকারের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জনাব খবিরুল আহসান।
অনুষ্ঠান সূচির মধ্যে ছিল, উপহার সামগ্রী বিতরণ, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, আনন্দ শোভাযাত্রা, সেবা ৯২ ফাউন্ডেশনের অফিস উদ্বোধনী অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ব্লাড গ্রুপ ডায়াবেটিস ও ইসিজি পরীক্ষা,গ্রুপ ফটো সেশন, পরিচিতি পর্ব ও স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, খেলাধুলা, ব্যাচ ৯২ অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা, রেফেল ড্র পুরস্কার বিতরণী, ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ