• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

অবৈধ হাসপাতাল – ক্লিনিক বন্ধ না করলে ব্যাবস্হা,কক্সবাজারে স্বাস্থ্যমন্ত্রী/দৈ ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৮৬ পঠিত
আপডেট: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আম
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দিতে হবে। যারা বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) কক্সবাজার সদর হাসপাতাল সংলগ্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‌‘একটি বেসরকারি বি ক্যাটাগরির হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই। ম্যানেজার নিজেই ধূমপান করেন। অথচ সেই হাসপাতালে রোগী এত ভর্তি হলো কী করে—সেটি খতিয়ে দেখতে হবে। এর সঙ্গে অবৈধভাবে এখানে আইসিইউতে রোগী ভর্তি রাখা হচ্ছে। অথচ আইসিইউর অনুমোদন নেই। আইসিইউ চালানোর জন্য দক্ষ লোকবলও নেই। এসব অনিয়ম এতদিন করা হলেও এখন থেকে আর কেউ পার পাবে না।’
এসময় স্বাস্থ্যমন্ত্রী আইসিইউ ইউনিটে চিকিৎসারত গুরুতর অসুস্থ এক রোগীকে দ্রত সময়ে পাশের সরকারি সদর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেন। একইসঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে ওই হাসপাতালে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
এরপর স্বাস্থ্যমন্ত্রী আরেকটি ঝটিকা অভিযানে কক্সবাজার সদর হাসপাতালে যান। সেখানে গিয়ে হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে চিকিৎসক, নার্সদের হাজিরা খাতা অনুযায়ী উপস্থিতি পর্যবেক্ষণ করেন। মন্ত্রী হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মইনুল হোসেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী কক্সবাজার জেলা স্বাস্থ্যসেবা ব্যাবস্থাপনার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গত ১৪ ফেব্রুয়ারি থেকে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ