• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

চাটখিলে বাংলাদেশ লায়ন্স-জেকো ফাউন্ডেশন কানাডার সহযোগিতা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও হুইলচেয়ার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২৪৭ পঠিত
আপডেট: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিলে হালিমাদিঘীর পাড় সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও হুইলচেয়ার বিতরণ করা হয়।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এবং জেকো ফাউন্ডেশন কানাডা এর সহযোগিতায় চাটখিল হালিমা দিঘির পাড় সমাজ কল্যান ক্লাব, লায়ন্স ক্লাব অফ চট্টগ্রাম গোল্ডেন সিটি, জেলা ৩১৫বি৪ এবং লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল, জেলা ৩১৫বি৩ এর সার্বিক ব্যাবস্থাপনায় চাটখিল পি,জি হাইস্কুলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাসার স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ৩১৫/ বি-৩ গভর্নর ফারহানা নাজ সুধা, পিডিজি লায়ন ওয়াহিদুর রহমান আজাদ (পি এম জে এফ), লায়ন মাইনুদ্দিন জিলাল (এম জে এফ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সমাজ কল্যাণ ক্লাবের উপদেষ্টা নাজমুল হুদা শাকিল, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, লায়ন মইন উদ্দিন লিটন (এস পি ), সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠু প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন গভর্নর স্পাউস লায়ন জাফরউল্লাহ খান, ভাইস জেলা গভর্নর লায়ন শাহা আবু রুশদ আল মুনির, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, ফাস্ট প্রেসিডেন্ট লায়ন হাসান মোঃ রকিবুল ইসলাম পলাশ, কেবিনেট সেক্রেটারী লায়ন ফেরদৌস হাসান, নারী নেত্রী শামীমা আক্তার মেরী সহ হালিমা দিঘির পাড় সমাজ কল্যাণ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সারাদিনব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সেবার কার্যক্রম পরিচালিত হয়। ৬৫০ জন রোগীর চোখ পরীক্ষা করে ৭২ জন ছানী রোগী পাওয়া যায়, যাদেরকে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকায় এনে ছানী অপারেশন করা হবে। বাকিদের প্রয়োজন অনুযায়ী চোখের ড্রপ, চশমা প্রদান করা হয়। তিন জন শারীরিকভাবে চলাচলে অক্ষম ব্যক্তিকে ৩টি হুইল চেয়ার দেওয়া হয়েছে ।
এই সেবায় পেয়ে এলাকার জনসাধারণ অত্যান্ত খুশি এমন সেবা প্রত্যেক বছর এলাকার মানুষ পাওয়ার আশায় ব্যক্ত করেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর নেতৃবৃন্দ এলাকার মানুষের এমন সহযোগিতা পেলে আরো সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ