• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ফুটবল খেলার দ্বন্ধের জের ধরে স্কুল ছাত্রকে পিটিয়ে জখম/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ১৯৭ পঠিত
আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

ফুটবল খেলার দ্বন্ধের জের ধরে স্কুল ছাত্র হাসানকে পিটিয়ে জখম করেছে সাকিল ও তার সহযোগীরা। আহত স্কুল ছাত্রকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের এমইউ বালিকা বিদ্যালয়ের সামনে বুধবার বেলা পৌনে ১১ টার দিকে।
জানাগেছে, উপজেলার তারিকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছে। ওই খেলা নিয়ে সাকিল ও তাছিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয় সাকিল। বুধবার সকালে তাছিম আমতলী আসে। ওই সময় সাকিল তার ১০-১২ জন সহযোগী নিয়ে তাছিমের উপর হামলা চালায়। এ সময় তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর স্কুল ছাত্র হাসান সহযোগী তাছিমকে রক্ষা করতে গেলে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা হাসানকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহত স্কুল ছাত্র হাসান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল হাসান ও তাছিমের মধ্যে দ্বন্ধ হয়। ওই দ্বন্ধের জের ধরে আমাকে পিটিয়ে জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত সাকিল মারধরের কথা অস্বীকার করে বলেন, আমি পরীক্ষা দিয়ে বাড়ী চলে এসেছি। কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম বলেন, স্কুল ছাত্রকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথায় ও হাতে আঘাতের চিহৃ রয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ