• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

নিউ সৈকত পরিবহন গাছের সাথে ধাক্কা লেগে বাসের যাত্রী আহত,৫ ঢাকা- পাথরঘাটগামী।

রিপোর্টার: / ৫১৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্ত্তখালী সমবায় আশ্রাফুল কওমীয়া মাদ্রাসার সামনে মহাসড়কে ঢাকা- পাথরঘাটগামী নিউ সৈকত পরিবহন গাছের সাথে ধাক্কা লেগে ৫জন বাসেরযাত্রী আহত হয়েছে।

আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এর মধ্যে গুরুতর আহত হওয়ায় ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।আহতরা হলেন– মঠবাড়িয়া পাথরঘাটার শাহ আলম(৬৫), মামুন (৩০) তুষখালির মুহিববুল্লাহ(২৮), অলিউল্লাহ(৫০) ও ভান্ডারিয়ার আবুল হোসেন (২৫)।মামুন রাজাপুর হাসপাতালে আছে।বাকী সব বরিশালে পাঠানো হয়েছে ।রাজাপুর থানা পুলিশ সাব ইন্সপেকটর রবিউল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান- ২০/০৭/২০২০ইং তারিখ সোমবার রাতে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কে চট্রগ্রাম থেকে পাথরঘাটাগামী নিউ সৈকত পরিবহন বড় কৈবর্ত্তখালী সমবায় আশ্রাফুল কওমীয়া মাদ্রাসার সামনে আসলে পরিবহন টি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে যায় এ সময় রাস্তার উপর ঝুঁকে থাকা শিশু গাছের সাথে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পথারগাটাগামী (ঢাকা মেট্রো -ব ১৪ ৮৬ ৩৬)পরিবহন বাসটি গাছের সাথে ধাক্কা লেগে বাসের উপরের অংশ (ছাদ) বাস থেকে আলাদা হয়ে যায়।পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে স্থানীয়দের সাহায্যে বাসটির ভিতরে থাকা গুরুতর আহত ৫ জন যাত্রীকে উদ্ধার করে রাজাপুর হাসপাতালে প্রেরণ করা হয়।২১/০৭/২০২০ইং তারিখ সকালে পুলিশ দূর্ঘটনায় কবলিত বাসটি তাদের হেফাজতে নিয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ