• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম

তজুমদ্দিনে নূরুন্নবী চৌধুরী শাওন স্মার্ট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

জিহাদুল ইসলাম রাফি, তজুমদ্দিন প্রতিনিধি।।

যুব ও ছাত্র সমাজকে ক্রীড়াঙ্গনে বিচরণ ঘটাতে তরুণ সমাজসেবক ইশরাক চৌধুরী নাওয়াল এর পরিকল্পনায় ও ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর পৃষ্ঠপোষকতায় ভোলার তজুমদ্দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নূরুন্নবী চৌধুরী শাওন স্মার্ট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা-৩ এর আয়োজনে ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেপারী পাড়া একাদশ বনাম তজুমদ্দিন মোল্লাপুকুর একাদশ এর মুখোমুখি লড়াইয়ে তজুমদ্দিন মোল্লাপুকুর একাদশ জয় লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মাস্টার, শম্ভুপুর ইউপি সচিব মেজবাহ উদ্দিন সম্রাট, ইউপি সদস্য আলমগীর মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ