• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

তজুমদ্দিনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪

জিহাদুল ইসলাম রাফি, তজুমদ্দিন প্রতিনিধি ।।

ভোলার তজুমদ্দিনে বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”।
বাংলাদেশে বিদ্যমান দুর্যোগ মোকাবেলা এবং  ঝুঁকি কমাতে প্রস্তুতিমূলক কাজে গণসচেতনতা বাড়ানোর জন্য এই দিবস উদযাপন করা হয়।

১০ মার্চ  দিবসের কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কর্মসূচি বাস্তবায়ন করেন সিপিপি। এনজিও সুশীলন ও মানব সেবা সংস্থা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বেলা ১০টায় উপজেলা সিপিপি কার্যালয় থেকে র্য্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, সুুশীলন কর্মকর্তা আব্দুল ফাত্তাহ, সাগর রায়, সিপিপি উপজেলা সহ টিম লিডার সিদ্দিকুর রহমান, ইউনিয়ন টিম লিডার আবুল কালাম আজাদ, খায়রুল ইসলাম মাস্টার, মোঃ হাফেজ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ