• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

কলাপাড়ায় হাসপাতাল ভবনের ইট আত্মসাত ও অনিয়মের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২০৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতালের পুরাতন ভবনের ইট আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া গাড়ির গ্যারেজ তৈরীর টাকা নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। তবে, এসকল বিষয়ে কর্তৃপক্ষ যেনো উদাসিন। দায়সাড়া উত্তর মিলছে তাদের। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে সচেতন মহলে।
জানা যায়, হাসপাতালের দু’টি পুরাতন ভবন পরিত্যাক্ত হলে নিয়মানুযায়ী দরপত্র আহŸান করা হয়। তবে, উপযুক্ত মূল্য না পাওয়ায় ভবন দু’টি অবিক্রিত রয়ে যায়। এতে হাসপাতালের কতিপয় অসাধূ ব্যক্তিদের যোগসজসে পরিত্যক্ত ওই ভবনের ইট আত্মসাত করা হয়। ভবন দু’টির সামনের অংশ ঠিক থাকলেও পিছনের অংশ থেকে বেশিভাগ ইট উধাও হয়ে যায়। অথচ বিষয়টি যেনো কারো নজরেই আসেনি এমনই দায়সাড়া উত্তর দেন কর্তৃপক্ষ। এদিকে, হাসপাতালের গাড়ির রাখার গ্যারেজ নির্মাণ ও মেরামতের জন্য মোটা অংকের বাজেট আসে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তবে, সেই বাজেটের অনিয়ম করে পশু প্রজননের পুরাতন এআই শেট ঘড়কে গ্যারেজ হিসেবে দেখানো হয়। এতে মোটা অংকের একটি অংশ হরিলূট হয়েছে বলে মনে করছেন অনেকে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে হাসপাতালটি পরিচালনা করায় এধরনের একাধিক অনিয়ম হচ্ছে বলে সূত্রটি জানায়।
এসকল বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত জেলা ভেটোনারী অফিসার ডা. জামাল উদ্দিন দায়সাড়া জবাব দিয়ে বলেন, কিছুদিন হলো এ হাসপাতালের অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। কে বা কাহারা ভবনের ইট নিয়ে গেছে তা বলতে পারছি না। তবে, বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ