• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

জেলা আনসার ভিডিপির ৭ম ধাপে ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।

চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরে বৃহস্পতিবার (২১ মার্চ) ১১ টায় বেলেপুকুরে জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ড কার্য্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্লাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ ক্লাসে আরো উপস্থিত ছিলেন,জেলা সহকারী কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবির, জেলা আনসার ও ভিডিপির সার্কেল আ্যডজুট্যান্ট সেলিম রেজাসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় এই বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহব্বান জানান।

বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আনসার ভিডিপিকেও স্মার্ট বাহিনী হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

গ্রাম পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক চোরাচালান রোধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে বাহিনীর কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আহবান জানান তিনি। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁর অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রশিক্ষনার্থীদের সামনে।

উল্লেখ্য যে, গত ৬ মার্চ থেকে ৭ম ধাপের এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন যুবক অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ