• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে ২০ দিনে ২২ জন অপহরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২১৯ পঠিত
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার।। 

কক্সবাজারের টেকনাফে থামছে না অপহরণ বাণিজ্য। বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে উপজেলার হ্নীলা পশ্চিম পানখালি পাহাড়ের পাশের সবজিক্ষেত থেকে পাঁচজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ পর্যন্ত ও তাদের উদ্ধার করা সম্ভব   হয়নি। চলতি মাসের প্রথম থেকে শুক্রবার (২২ মার্চ) পর্যন্ত শিশুসহ ২০ জন অপরণের শিকার হয়েছেন। যাদের বেশিরভাগই মুক্তিপণে বাড়ি ফিরেছেন।

ভুক্তভোগীদের মতে, গত তিন বছরে দেড় শতাধিক মানুষ অপহরণকারীদের কবলে পড়েছেন। তাদের মধ্যে ছিল স্কুল, কলেজ ও মাদরাসা পড়ুয়া, কাঠুরিয়া, জেলে, কৃষক ও প্রবাসীও রয়েছেন। অপহরণের পর দাবিকৃত মুক্তিপণ দিতে না পেরে খুন হয়েছেন পাঁচজন। দিনের পর দিন অপহরণ বাণিজ্য বেড়ে যাওয়ায় এ অঞ্চলের মানুষ অপহরণ আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন  অনেকেই।

সূত্র জানায়, বৃহস্পতিবার টেকনাফে পরিবারের সবজিক্ষেত পাহারা দিতে গিয়ে এক কিশোরসহ পাঁচজন অপহরণের শিকার হন। তারা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম পানখালির মৃত সৈয়দ উল্লাহের ছেলে মো. শামীম (১৯), একই এলাকার ফকির মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক (১৯), শাহজাহানের ছেলে মোহাম্মদ জিহান (১৮), আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নুর (২২) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহিম (১৪)।

অপহৃত শামীমের বড় ভাই সোনা মিয়া বলেন, পশ্চিম পানখালি পাহাড়ের পাশের জমিতে আলু, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ  করেছি আমরা,  শামীমসহ অপহৃত বাকি চারজন তাদের নিজ ক্ষেতে কাজ করতেন। বৃহস্পতিবার ভোরের দিকে তারা ক্ষেতে গেলে অপহরণকারীদের কবলে পড়েন। এ ঘটনার পর থেকে বৃহস্পতি ও শুক্রবার সারাদিন পাহাড়ের বিভিন্ন অংশে তাদের খোঁজ করেও পাওয়া  যায়নি বলে জানিয়েছেন  শামিমের বড় ভাই সোনা মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ