• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

আরিফ পণ্ডিত,বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি।। 

ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪খ্রি.) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।

এসময় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান,উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হান উজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন,
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো৷ শাহীন ফকির, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জসিম উদ্দিন হায়দার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১.৩০ মিনিটের সময় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভাপতিত্বে
সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে, দুপুর ২.৩০ মিনিটে বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন বনাম জনপ্রতিনিধি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ