• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

মেহেনাজের মেডিকেল পড়াশোনার দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৯৪ পঠিত
আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থী মাহবুবা মেহেনাজের পড়াশোনা চালিয়ে নেওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন তার বাবা-মা। সেই মাহবুবা মেহেনাজের পাশে দাঁড়িয়েছেন মেহেনাজের উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান চাটখিল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
মেহেনাজের এমবিবিএস পড়াকালীন সময়ে যেকোনো আর্থিক সংকটে পাশে থাকার ঘোষণা দেওয়ার পাশাপাশি

গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে তার হাতে নগদ ২৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি তুলে দেন কলেজ সভাপতি জাহাঙ্গীর কবির। তিনি তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করেন। এসময় তিনি বলেন, এই কলেজ থেকে যারাই মেডিকেলে চান্স পাবে, কলেজের সভাপতি হিসেবে সবাইকে আমি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করবো ইনশাআল্লাহ।
জানা যায়, মাহবুবা মেহেনাজ চাটখিল উপজেলার কড়িহাটি ফাজিল মাদ্রাসার গণিতের সহকারী শিক্ষক কামরুল হাসানের চার মেয়ের মধ্যে বড়। মেহেনাজের মা মারজাহান বেগম একজন গৃহিণী। মেহেনাজ কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০২১ সালে জিপিএ ফাইভ পেয়ে দাখিল পাস করেন। পরে স্থানীয় চাটখিল মহিলা ডিগ্রি কলেজ থেকে ২০২৩ সালে জিপিএ ফাইভসহ উচ্চ মাধ্যমিক শেষ করেন। মেহেনাজ এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে জাতীয় মেধায় ১০৩৪তম স্থান লাভ করেছেন। তিনি তার পছন্দের চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন।
মাহবুবা মেহেনাজের বাবা কামরুল হাসান জানান, শিক্ষক হিসেবে যা বেতন পাই তা দিয়ে পরিবারের সবাইকে চালিয়ে নেওয়ার পাশাপাশি তাদের পড়াশোনা চালাতে হিমশিম খেতে হয়। আমার মেয়ে টিউশনি করে নিজের খরচ চালাতো। আমার স্ত্রী ঘরের কাজের পাশাপাশি সেলাই মেশিনের কিছু কাজ করতো। সেই আয় আমাদের পারিবারিক কাজে লাগতো। মেয়ের স্বপ্ন মেডিকেলে পড়ার। চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করেছি। তবে সামনে অনেক খরচ। নতুন জায়গায় টিউশনি পেতে সময় লাগবে।
মাহবুবা মেহেনাজ বলেন, আমার মেডিকেলে পড়ার ইচ্ছাটা দশম শ্রেণি থেকেই। কলেজে ওঠার পর ইচ্ছাটা আরও প্রবল হয়। কলেজে পড়ার সময় থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি মেডিকেলে ভর্তির কিছু প্রস্তুতি নিতে শুরু করি। তখন থেকেই সাদা অ্যাপ্রোনের সঙ্গে স্টেথোস্কোপ পরা নিজেকে কল্পনা করতাম। বাবা মাদ্রাসা শিক্ষক মা গৃহিণী। ফলে নিজের স্বপ্ন বাস্তবায়নে নিজেকে লড়ে যেতে হয়েছে। আমার পথচলায় একটিভ ফাউন্ডেশন পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি যেনো স্বপ্ন পূরণ করে মানুষের সেবা করতে পারি সেই জন্য দোয়া চাই।
চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ বলেন, ২০২৩ সালের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মাহবুবা মেহেনাজ অন্যতম। তার মধ্যে পড়ার আগ্রহ এবং নতুন কিছু জানার আগ্রহ বেশি। নতুন কিছু শেখার আগ্রহ থেকে তার ইচ্ছা ছিল মেডিকেল কলেজে চান্স পাওয়া। সেই স্বপ্ন পূরণ হয়েছে।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে নোয়াখালীর চাটখিল মহিলা ডিগ্রী কলেজে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় এবং একটিভ ফাউন্ডেশন এর অর্থায়নে কৃতী শিক্ষার্থীদের পুরষ্কার সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে মেহেনাজকে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, মেধাবীরা সংগ্রামী হয়। আমিও সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। বর্তমানে ব্যবসায় সফল হয়েছি। মাহবুবা মেহেনাজের সংগ্রামের কষ্ট আমি বুঝি। আমি আগামীতেও মেহেনাজের খোঁজ খবর রাখবো। তার পাশে অভিভাবক হিসেবে থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ