• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরীন এর নেতৃত্বে ৩০ টি ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রি বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

এম নজরুল ইসলাম॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বরিশাল সিটি নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও গরীব,দুস্থ সহ অস্বচ্ছল কর্মহীন ৫ শতাধিক মহিলা ও পুরুষদের মাঝে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) বরিশাল নগরীর কাজিপাড়াস্থ রাইসা ভবনের সামনে প্রতি বছরের ন্যায় এ বছরও খাদ্য ও ঈদ সামগ্রী বিতরন করেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরীন।

এসময় উপস্থিত ছিলেন আফরোজা খানম নাসরিনের পিতা আফতার উদ্দিন খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম,ওয়ার্ড বিএনপির সদস্য ফিরোজ,শাকিল মল্লিক রাতুল,সাদ্দাম হোসেন,শামীম সাহাবুদ্দিন, আশিক হাওলাদার, পনির আহমেদ ইউসুফ খান, মুরাদ কাজী সহ বিভিন্ন ওয়ার্ড এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী প্রমুখ।

খাদ্য বিতরন কালে আফরোজা খানম নাসরিন বলেন, অবিলম্বে দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী করে তার শারিরীক সুস্থতা সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করেন।

এসময় তিনি আরো বলেন এই সরকারের দুঃশাষন থেকে মানুষ মুক্তি পেয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সুস্থধারার রাজনীতি ফিরে আনার মাধ্যমে একটি গণতান্ত্রিকধারা রাষ্ট্র কায়েম হওয়ার প্রত্যাশা কামনা করে দলের সকলকে সকল ভেদাভেদ ভুলে এক কাতারে এসে আন্দোলন-সংগ্রামে অংশ গ্রহন করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ