• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

চাঁপাইনবাবগঞ্জে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ৫৩ বিজিবির ইফতার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৬০০ দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে (৫৩ বিজিবি)।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরসহ অধীনস্থ ১৭টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৮ টি স্থানে ৬১০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করে। বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এ বছর মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবির সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন।

উক্ত নির্দেশনা মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরসহ অধীনস্থ ১৭টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে বিতরণ করা হচ্ছে।

উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর সদর দপ্তর, সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক পিএসসি লেঃ কর্নেল মনির-উজ-জামান।

এছাড়াও চাঁপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরে উপ অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার কর্তৃক এবং অধীনস্থ অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় কোম্পানী এবং বিওপি কমান্ডার কর্তৃক ইফতার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ