• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

তজুমদ্দিনে প্রবাসী পরিবারের কাছে টাকার দাবীতে হামলা। ছুরিকাঘাতে ৪জন আহত/দৈনিক ক্রাইম বাংলা।  

জিহাদুল ইসলাম রাফি,তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি।। / ২০০ পঠিত
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

জিহাদুল ইসলাম রাফি, তজুমদ্দিন প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরের কোড়ালমারা গ্রামে প্রবাসী পরিবারের কাছে দাবী করা টাকা না পেয়ে ছুরিকাঘাতে ৪জনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও আহতদের পরিবার সুত্রে জানাগেছে, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শম্ভুপুরের ৯নং ওয়ার্ডের কোড়ালমারা গ্রামের হাসানের দোকানের সামনে পূর্বপরিকল্পিত ভাবে কালু মাঝীর ছেলে মোঃ শাকিল ও ফিরোজ একই এলাকার প্রবাসী মাইনুদ্দিনের ছেলে এমরানের উপর হামলা চালিয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করতে থাকে। উদ্ধার করতে এসে আরো কয়েকজন ছুরিকাঘাতে আহত হয়। পরে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মঞ্জুর হাওলাদার গুরুতর আহত এমরান(২৩),মোঃ সুমন(২৪), সামীম(১৮) ও আমেনা(৪৫)কে উদ্ধার করে রাত ৯টার দিকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান উজ্জ্বল জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের শরীরে ধারালো কিছু দিয়ে জখমের চিহ্ন রয়েছে। তাদের শরীরে অনেক গুলো সেলাই দিতে হয়েছে।

আহত এমরানের মা কুলসুম জানান, আমার স্বামী মাইনুদ্দিনসহ পরিবারের চারজন ওমানে কর্মরত রয়েছে। একই গ্রামের কালু মাঝীর ছেলে মোঃ সাকিল বিভিন্ন সময় আমাদের কাছে টাকা চাইতো। দুই তিন মাস আগে আমার ছেলেকে রাতে নির্জন বিলে নিয়ে আটকে রাখে। তখন দুই লাখ টাকা চেয়েছিল। টাকা দিবো স্বীকার করে ছেলেকে ছাড়িয়ে আনি। এসব ঘটনা মঞ্জুর মেম্বারকে জানিয়েছি। বর্তমানে ওই টাকার জন্যই সামান্য অজুহাতে আমার ছেলের সাথে ঝামেলা করেছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে,
লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ